মুক্তাগাছায় আগুনে দগ্ধ হয়ে মুক্তিযোদ্ধা আব্দুস সবুরের মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০২

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মুক্তিযোদ্ধা আব্দুস সবুর (৭২) মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশেমপুর ইউনিয়নের ঝনকা গ্রামে আগুনে পুড়ে ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা আব্দুস সুবুর (৭২) মারা যায়। আগুনে তার থাকার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।