ময়মনসিংহ জেলার সদর উপজেলার শম্ভুগঞ্জের মহজমপুর গ্রাম থেকে ৬টি প্রেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব-১৪।
র্যাব সূত্রে জানা গেছে, রবিার রাত সাড়ে ১০টার দিকে শম্ভুগঞ্জের মহজমপুর গ্রামে অভিযান চালিয়ে প্রস্তুতকৃত ৪টি প্রেট্রোল বোমা ও ২টি প্রেট্রোল বোমার উপকরণসহ ৬টি বোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় গ্রেফতার হয়নি।
