দেশের চলমান হরতাল অবরোধ তাই বলেকি বন্ধ থাকবে বিয়ে অনুষ্ঠানাদী। দেশের চলমান হরতাল অবরোধে গাড়ি না চলায় ঢাকার মিরপুর থেকে এক বর তার নববধূকে নাটোর থেকে নিয়ে গেলেন হেলিকপ্টারে। নাটোরের দিঘাপাতিয়া এলাকার বিশিষ্ট ঠিকাদার আবুল এহসান সাবুর কলেজ পড়ুয়া মেয়ে ফয়জুন নাহার অমির সাথে ঢাকার সেলিনা জেনারেল হাসপাতালের মালিক আলমাস খানের ছেলে তাহের খান অমিতের সাথে কিছুদিন আগে বিয়ে ঠিক হয়। টানা আবরোধ হরতালের কারণে বিয়ের দিন অনেকটা পিছিয়ে ফেব্রুয়ারি মাসে করা হয়।
বিয়ের দিন বিশাল গাড়িবহর নিয়ে বর তার আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবসহ নাটোরে আসার কথা ছিল। সেদিনও অবরোধ থাকায় সবাইকে নিয়ে বিয়ে করতে আসা সম্ভব হয়নি। অবশেষে বাধ্য হয়ে সবাইকে রেখে বর তার বাবা-মাসহ মাত্র ছ’জনকে সাথে নিয়ে হেলিকপ্টারে করে নাটোরে আসেন। নাটোর হেলিপ্যাডে নেমে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান সেরে নববধূ অমিকে সাথে নিয়ে বিকালেই ঢাকায় ফিরে যান বর অমিত। হেলিকপ্টার ওঠা-নামার সময় হেলিপ্যাডে অনেক উত্সুক মানুষ ভিড় করে। হরতাল অবরোধের মধ্যে নাটোরে হেলিকপ্টারে করে এই বিয়ে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
