হঠাৎ কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ১০:১৫

সোমবার সকালে হঠাৎ করেই কুয়াশায় ঢাকা পড়ে যায় চুয়াডাঙ্গা জেলা ও এর আশপাশ বিস্তীর্ণ এলাকা। কুয়াশায় এলাকার কর্মচাঞ্চলতায় অনেকটা বিঘ্ন সৃষ্টি হয়।
সকাল ৭টায় হঠাৎ করে ঘন ও ধোঁয়াযুক্ত কুয়াশা পড়ার কারণে এলাকার চলমান জনস্রোতে অনেকটা বিঘ্ন সৃষ্টি করে। রাস্তা, জনপদ এবং মাঠ-ঘাট হঠাৎ করে কুয়াশা আবৃত হয়ে যায়। ফলে, কিছুটা হলেও মন্থর হয়ে পড়ে ব্যস্ততম সড়কগুলির যানবাহন চলাচল। কিছুটা স্থবিরতা নেমে আসে কোলাহলপূর্ণ জনপদের কর্মচঞ্চলতায়। ব্যস্ততম সড়কে যানবাহন সমূহকে হেড লাইট জ্বালিয়ে গতি কমিয়ে চলাচল করতে দেখা যায়। বেলা সোয়া ৯টার সময় কুয়াশা কেটে গেলে সবকিছু স্বাভাবিক হয়ে আসে।