প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৩৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৩৫
রাজধানীর আগারগাঁয়ের পাসপোর্ট অফিসের সামনে থেকে ৩০ জন ‘দালালকে’ আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার র্যাব-২ এর একটি ভ্রাম্যমাণ আদালত তাদের পাকড়াও করে । তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল বার্তায় র্যাব এ তথ্য জানায়।