রাজশাহীতে কয়েদির মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৫৫
 
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিত্সাধীন কয়েদি লাল মোহাম্মদের (৬০) মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামের এন্তাজের ছেলে।
 
হাসপাতাল সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি লাল মোহাম্মদ ফুসফুসের ক্যান্সারে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাকে চিকিত্সার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।