বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত। সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন বাসে পেট্রলবোমা হামলার একটি মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
গত ৩০ জানুয়ারি রাতে গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে রিজভী আহমেদ আটক হন। এরপর গত ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার একটি মামলায় তিন দিন, যাত্রাবাড়ী থানার গাড়ীতে অগ্নিসংযোগের মামলায় ৩১ জন দগ্ধ ও একজন নিহত হওয়ায় মামলায় গত ৪ ফেব্রুয়ারি পাঁচদিন, গত ১০ ফেব্রুয়ারি যাত্রবাড়ী থানার একটি মামলায় পাঁচ দিন এবং একই থানার বাসে পেট্রলবোমা হামলার আরেকটি মামলায় গত ১৬ ফেব্রুয়ারি তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
