কিউবায় অনুষ্ঠিতব্য চুরুট উৎসবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সোমবার কিউবার রাজধানী হাভানায় এই চুরুট উৎসব অনুষ্ঠিত হবে। চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি হাভানায় উৎপাদিত চুরুটের একজন ভক্ত ছিলেন।
চার্চিলের ৫০ তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি সম্মান জানাতে এই চুরুট উৎসবের আয়োজন করা হয়েছে। হাভানার 'রোমিও এন্ড জুলিয়েট' চুরুট ছিল তার প্রিয় ব্র্যান্ড। ১৯৬৫ সালের মারা যাওয়া এই নেতা তার জীবদ্দশায় দুইবার কিউবা ভ্রমণ করেছেন। তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন ১৮৯৫ সালে প্রথম কিউবা গিয়েছিলেন। তার পর ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে কিউবা সফরে গিয়েছিলেন চার্চিল।
হাভানার চুরুট প্রস্তুতকারী বিখ্যাত কোম্পানি 'হাবানোস' চার্চিলের নামে তিনটি ব্র্যান্ডের চুরুট বাজারজাত করে। সূত্র: এএফপি
