নাশকতার অভিযোগে বহিষ্কৃত যুবলীগ নেতা আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৩২

রাজশাহী মহানগর যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আব্বাস আলীকে (৪০) হরতাল-অবরোধে জামায়াতের হয়ে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগে আটক করেছে বিজিবি। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকা থেকে তাঁকে আটকের পর নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উল আলম জানান, বিজিবির সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁকে আটক করেন। তিনি যুবলীগ থেকে আগেই বহিষ্কৃত হয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বর্তমানে তিনি জামায়াতের হয়ে কাটাখালী এলাকায় নাশকতামূলক কর্মকান্ড চালাচ্ছেন। তাঁর সহায়তায় ওই এলাকায় জামায়াত সংগঠিত হয়ে ধ্বংসাত্মক কাজ চালাচ্ছে। এর প্রমাণ, আটকের পরই তাঁর বাড়ির পেছনের মাঠে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে! এটা তাঁর লোকজনই করেছে!