দৌলৎদিয়া-পটুরিয়া নৌরুটে লঞ্চ ডুবিতে নড়াইলের ৫ জনের মৃত্যুসংবাদ পাওয়া গেছে। এরা হলেন জেলার কালিয়া উপজেলার ইসলামপুর গ্রামের আমেনা বেগম (৩২) ও তার কন্যা হাফসা খানম (৮), নড়াগাথী থানার কলাবাড়িয়া ইউনিয়নের লোহারগাতী গ্রামে আয়ুব ফকিরের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তার নাতনী শারমিন খানম (৭) এবং যোগানিয়া গ্রামের মোঃ শফিক।
আমেনা বেগমের ভাই কামরুল ইসলাম জানান, ভাগ্নের মৃত্যুর খবর শুনে আমেনা বেগম ও তার কন্যা হাফসা খানম বাড়িতে ফিরছিলেন। লঞ্চ ডুবিতে তাদের মৃত্যু হয়। সোমবার দুপুরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন জানান, লঞ্চ ডুবির ঘটনায় নড়াগাতি থানার আনোয়ারা বেগম, শারমিন খানম ও মোঃ শফিকের মৃত্যু হয়েছে।
