গোলাম আযমের আপিল অকার্যকর ঘোষণা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১০:০২


জামায়াতের সাবেক আমির গোলাম আযমের আপিল অকার্যকর ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, গোলাম আযম মারা যাওয়ায় মানবতাবিরোধী অপরাধে পাওয়া আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস চেয়ে দায়ের করা আপিল অকার্যকর ঘোষণা করা হলো।