একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ্ণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের সার-সংক্ষেপ দাখিল করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আদেশে রাষ্ট্র ও আসামিপক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সার-সংক্ষেপ দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ নিজামীকে মৃত্যুদ্ণ্ডাদেশ দিয়ে রায় দেন। এই রায়ের পর একই বছরের ২৩ অক্টোবর নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেন নিজামী।
