ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যে কোন জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ক্যানবেরার ম্যানুকা ওভালে বিশ্বকাপের ১৫ তম ম্যাচে জিম্বাবুয়ে শিবিরকে বিধ্বস্ত করে ৩৭২ রান তুলে নেয় এই জুটি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে এক জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের দখলে। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩১ রান করেছিল এই জুটি। আর বিশ্বকাপে সর্বোচ্চ রান করা জুটি সৌরভ গাঙ্গুলি ও দ্রাবিড়ের। শ্রীলঙ্কার বিপক্ষে তারা ৩১৮ রান করেছিলেন।
