নেত্রকোনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:০৮
 
নেত্রকোনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার নেত্রকোনার অতিরিক্ত জেলাও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুর্গাপুরে উপজেলার দুবরাজপুর গ্রামের আব্দুছ ছালামের সাথে একই গ্রামের মৃত হোসেন আলীর মেয়ে শিল্পীর বিয়ে হয়। ২০০৭ সনের ১২ অক্টোবর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রামদা দিয়ে কুপিয়ে স্ত্রী শিল্পীকে হত্যা করে ছালাম। এ ঘটনায় শিল্পীর বড় ভাই  শহর আলী দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। ঐ বছরই ১২ ডিসেম্বর অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দুইপক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণান্তে আজ এই রায় দেয় আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট  মোঃ রেজাউল করিম।