গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৩৩
 
গোপালগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে  সালাহউদ্দিন  মোল্লা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর হারদাসপুরে এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ আইডিয়াল কমার্স কলেজ থেকে এ বছর সালাহউদ্দিনের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করা কথা ছিল। সে গোপালগঞ্জ সদর উপজেলার জগারচর গ্রামের কাশেম মোল্লার ছেলে ।  
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাকির হোসেন মোল্লা জানান, গ্রামের বাড়ি থেকে মোটর সাইকেলে করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিল সালাউদ্দিন। হরিদাসপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সালাউদ্দিন ঘটনাস্থলেই সে মারা যায়।  পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।