অব্যাহত অবরোধের ভেতর ২০ দলের হরতালের সময় বাড়ানোর কারণে আগামী বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী মঙ্গলবার বলেন, বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বৃহস্পতিবারের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
চলমান অবরোধের মধ্যে হরতালে চলতি এসএসসির ১০ দিনের অর্থাৎ শুরুর সবগুলো পরীক্ষাই পিছিয়ে দেয়া হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই হরতালে এসএসসি পরীক্ষা নেয়া হচ্ছে না বলে জানানো হয়।
