কুমিল্লায় যাত্রীবাহী একটি বাসের চাপায় সিএনজি’র চালকসহ ঘটনাস্থলে ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন ফুড প্যালেসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজি’র যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-৪৪-৩৩৯১) বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি’র চালকসহ ৭ জন নিহত হয়।
এদের মধ্যে তিননারী ও দুইশিশু রয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
