পশ্চিমাদেশে ৬৫ হাজার ৫৩৬ কর্মী প্রেরণ: প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৪২
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংসদকে বলেছেন, ইউরোপ আমেরিকাসহ বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হয়। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিএমইটির ছাড়পত্র নিয়ে যুক্তরাজ্যে ১০ হাজার ৬৬ ও ইতালিতে ৫৫ হাজার ৪৭০ জনসহ  মোট ৬৫ হাজার ৫৩৬জন কর্মী কর্মসংস্থানের উদ্দেশে ইউরোপীয় দেশগুলোতে গেছেন। মঙ্গলবার আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
একটি বিল পাস
সংসদে সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিল, ২০১৫ পাস হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। ‘দ্য অফিসিয়াল ভিহিক্যাল্স (রেগুলেশন অব ইউজ), ১৯৮৬ রহিত করে সরকারি যানবাহনের ব্যবহার নিয়ন্ত্রণে বিধান প্রণয়নের উদ্দেশে বিলটি আনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।