রাজশাহীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৫৬
 
 
রাজশাহীর বাঘায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগের এক নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মণিগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম জানান, শহীদ উদ্দিন মোটরসাইকেল নিয়ে মণিগ্রামে যাচ্ছিলেন। পথে কে বা কারা পেছন থেকে তাকে পেছন থেকে পিঠে গুলি করে। ওই সময় শহীদ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয়  লোকজন তাকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলেও জানান ওসি আমিনুর রহমান।