মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার দাবিতে রিট

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৫৮

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কিছু লোক সোমবার রাত ৩টার দিকে বনানীর একটি বাড়ি থেকে তুলে নিয়ে যায়, পরিবারের এমন দাবির পর তিনি কোথা্য় আছেন বা তাকে কারা নিয়ে গেছে সে সম্পর্কে কোন খবর পাওয়া যায় নি।
এছাড়া, তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহমুদুর রহমান মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির করার আহ্বান জানিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার এর শুনানি করা হবে।
তার পরিবারের লোকেরা বলছেন, কিছু লোক গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে মান্নাকে নিয়ে গেছে। তবে গোয়েন্দা পুলিশ এক সংবাদ সম্মেলনে বলেছে, তারা এ ধরণের কোন অভিযান চালায় নি।