চেক রিপাবলিকের পূর্বাঞ্চলীয় শহর উহারস্কি ব্রদে একটি রেস্টুরেন্টে মঙ্গলবার এক বন্দুকধারী আকষ্মিক গুলি চালিয়েছে। এ ঘটনায় গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মিলান সোভানেক আটজন নিহত হওয়ার বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন। পুলিশের এক মুখপাত্রও গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন বলে জানা গেছে।
