১৬ তম ম্যাচে আয়ারল্যান্ড-আরব আমিরাত মুখোমুখি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৪৭

ব্রিসবেনে আজ ঝলমলে আবহাওয়া। চমৎকার এ আবহাওয়ায় ব্রিসবেনের উলুনগাবার পুল বির মাঠে বাংলাদেশ সময় ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে এবারের বিশ্বকাপের ১৬তম ম্যাচ। ম্যাচিটিতে মুখোমুখি হয়েছে আয়ার‌ল্যান্ড আর সংযুক্ত আরব আমিরাত।  টসে জিতে আয়ার‌ল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।  আরব আমিরাতের পক্ষে ব্যাট করতে নামেন ডানহাতী শ্রীলংকান খেলোয়াড় আন্দ্রি বেরেনগার এবং বামহাতী পাকিস্তানি খেলোয়াড় আমজাদ আলি। ১১তম ওভারে পল স্টার্লিংয়ের বলে ক্যাপ্টেন পোর্টফিল্ড-এর হাতে ক্যাচ তুলে দেন বেরেনগার। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন কৃষ্ণ চন্দ্র। কিন্তু একটি ওভার যেতে না যেতে কৃষ্ণচন্দ্র খালিহাতে ফিরে যান প্যাভিলিয়নে। তার জায়গা নিয়ে মাঠে নামেন বামহাতী ব্যাটস্যান খুররাম খান।

১৮ ওভার ৪ বলে ৪৫ রান নিয়ে মাঠ ছাড়েন এতক্ষণ টিকে থাকা নির্ভরযোগ্য ব্যাটসম্যান আমজাদ আলী। অফসাইডে ওব্রেইনের বলে ক্যাচ তুলে দেন তিনি, সোরেনসেন সেটি লুফে নিতে ভুল করেননি। ব্যাট করতে নামেন ডানহাতি ব্যাটসম্যান স্বপ্নীল পাটিল। অবশ্য বেশিক্ষণ মাঠে থাকতে পারেন না স্বপ্নীল। তাকে আউট করার মধ্য দিয়ে নিজের ঝুলিতে আরও একটি উইকেট ভরে নেন ওব্রেইন। মাত্র ২ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন স্বপ্নীল। তার ক্যাচটি নেন স্টার্লিং।
৩১. ৪ ওভারে ডকরেলের বলে ৩৬ রানে এলবিডব্লিউ নিয়ে মাঠ ছাড়েন খুররাম খান। মাঠে নামেন রোহান মুস্তাফা। ৩৪. ২ ওভারে কুসাকের বলে উইলসনের ক্যাচে মাঠ ছাড়েন রোহান।

৩৪ ওভার শেষে দলীয় রান ১৩০, 6 উইকেটের বিনিময়ে। বর্তমান পার্টনারশিপে রয়েছেন সাইমান আনওয়ার ২৭ (৩৫) এবং রোহান মুস্তাফা ২ (৮)।