শাহাজালালে ১৬১ টি স্বর্ণের বারসহ আটক ২

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৫১


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮.৭ কেজি ওজনের ১৬১ টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সালাউদ্দিন ও আবু সাঈদ।
বিমানবন্দর শুল্ক বিভাগের কর্মকর্তারা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসা সালাউদ্দিন ও আবু সাঈদের দেহ তল্লাশি করে ১৮.৭ কেজি ওজনের ১৬১ টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণে বাজারমূল্য প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি বলে জানা গেছে।