নারায়ণগঞ্জে বাসে আগুন, দগ্ধ ২

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৪৬
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সাওঘাট এলাকায় এলাকার বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ‘আসিয়ান পরিবহন’ একটি বাস দাঁড়িয়ে ছিল। সেখানে ঐ বাসের চালকের সহকারী মনির ও অন্য বাসচালকের সহকারী শাকিল ঘুমিয়ে ছিল। রাত সাড়ে তিনটার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। এতে শাকিল ও মনির দগ্ধ হন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।