আগারগাঁওয়ে বস্তিতে আগুন, শিশুর মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৮



রাজধানীর আগারগাঁও এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের পাশের বস্তিতে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে বস্তিতে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, আগুনে ৫০ থেকে ৫৫টি টিনের ঘর পুড়ে গেছে। পাঁচ বছরের একটি ছেলের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।