আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে সংযুক্ত আরব আমিরাত। ৫০ ওভারে আমিরাতের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান।
ব্রিসবেনে বুধবার ঝলমলে আবহাওয়ায় উলুনগাবার পুল বির মাঠে বাংলাদেশ সময় সাড়ে ৯টায় খেলা শুরু হয়। এবারের বিশ্বকাপের এটি ১৬তম ম্যাচ।
আরব আমিরাতের ওপেনিং আন্দ্রি বেরেনগার এবং আমজাদ আলির জুটি ভাঙে ১১তম ওভারে দলীয় ৪৯ রানে। পল স্টার্লিংয়ের বলে ক্যাপ্টেন পোর্টফিল্ড-এর হাতে ক্যাচ তুলে দেন বেরেনগার। তিনি করেন ১৩ রান। আমজাদ আউট হন ৪৫ রানে। দলীয় রান যখন ৭৩ তখন তিনি অফসাইডে ওব্রেইলের বলে ক্যাচ তুলে দেন। আর নতুন কৃষ্ণ চন্দ্র কোনো রান না করেই খালিহাতে ফিরে যান প্যাভিলিয়নে। ওব্রেইলের বলে স্বপ্নীল মাত্র ২ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন । তার ক্যাচটি নেন স্টার্লিং। ওব্রেইলের তৃতীয় শিকার হন খুররাম। তিনি করেন ৩৬ রান।
এরপর মাঠে নামেন রোহান মুস্তাফা। ৩৪. ২ ওভারে কুসাকের বলে উইলসনের ক্যাচে মাঠ ছাড়েন রোহান মাত্র ২ রান নিয়ে। ৪৭ তম ওভারের প্রথম বলে আমজাদ জাভেদ মাঠ ছাড়েন সোরেনসেনের বলে জয়েসের হাতে ক্যাচ আউট হয়ে। ৪৮.৪ ওভারে শায়মন আনোয়ার দলের জন্য ১০৬ রান উপহার দিয়ে মাঠ ছাড়েন। তাকে মাঠ ছাড়তে হয় উইলসনের হাতে তুলে দেয়া ক্যাচের মধ্য দিয়ে। বলে ছিলেন সোরেনসেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন মোহাম্মদ তৌকির। ৪৯.৫ ওভারে মোহাম্মদ জাভেদ ১৩ রান নিয়ে একটি ক্যাচ তুলে মাঠ ছাড়েন।
৫০ ওভার শেষে দলীয় রান ২৭৮, ৯ উইকেটের বিনিময়ে।। মনজিলা গুরুজি এবং মোহাম্মদ তৌকির নট আউট হিসেবে মাঠ ছাড়েন।
উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমকে দেয় আয়ারল্যান্ড। আর জিম্বাবুয়ের কাছে লড়াই করে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে আরব আমিরাত।
