মিরসরাইয়ে গণপিটুনীতে 'ডাকাত' নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:১৪


 ট্রাক ভর্তি গরু ডাকাতিকালে জনতার গণপিটুনীতে বেলাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ট্রাক আটকাতে গিয়ে ট্রাক চাপায় হারুন নামের এক স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার উপজেলার ৭নম্বর কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠানালা ইউনিয়নের বামনসুন্দরের চর এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দল ট্রাক ভর্তি করে ৯টি গরু লুট করে নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা টের পেয়ে পথে পথে প্রতিরোধ গড়ে তোলে। এছাক ড্রাইভার হাট এলাকায় হারুন নামের স্থানীয় গুরুতর আহত হয়। পরে বাড়ীয়াখালী এলাকায় ডাকাতদের পথ গতিরোধ করে এলাকাবাসী বেলাল নামের এক ডাকাতে গণপিটুনী দেয়। এতে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। ডাকাত বেলাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে বেলা সাড়ে ১১টায় সে মারা যায়। নিহত বেলালের বাড়ি মিঠানালা ইউনিয়নের পশ্চিম রহমতাবাদ গ্রামে। গণপিটুনীতে নিহত বেলালের নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মিনহাজুল আবেদীন।
কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী সবুজ জানান, বামনসুন্দর এলাকা থেকে গরু ডাকাতিকালে জনতার রোষানলে পড়ে ডাকাত বেলাল নামের এক ডাকাত নিহত হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক চাপায় হারুন নামের স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়। জোরারগঞ্জ থানার এস আই নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।