রাজশাহীর মির্জাপুরে কয়লা বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছোড়া হয়েছে। বুধবার ভোর পৌনে সাতটার দিকের এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের মির্জাপুরে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় ঢাকা থেকে রাজশাহীর দিকে আসা কয়লা বোঝাই একটি ট্রাক মির্জাপুর এলাকা অতিক্রমের সময় মিছিল থেকে পেট্রোল বোমা ছোড়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিবির নেতাকর্মীরা মিছিল থেকে পেট্রোল বোমা ছুড়েছে। এতে কেউ হতাহত না হলেও ট্রাকের ডাইভার-হেলপারকে পাওয়া যায় নি। জড়িদের আটকে চেষ্টা চলছে।
