আদালতকে ধন্যবাদ দিলেন হাছান মাহমুদ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:২৬
 
জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ। বুধবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বিডিআর হত্যাকা্লের’ ছয় বছর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেছেন, দেরিতে হলেও এ আদেশ প্রদানের জন্য আদালতকে ধন্যবাদ। বেগম জিয়ার অবিলম্বে যেন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় এটাই এখন জনগণের প্রত্যাশা।
তিনি বলেন, যেদিন এই মামলায় হাজিরা থাকতো সেদিনই তিনি (খালেদা জিয়া) অনুপস্থিত থাকার জন্য দেশে হরতাল ডাকতেন অথবা সহিংসতা চালাতেন। এই মামলায় আদালতে হাজির না থাকার রেকর্ড গড়েছেন বিএনপি নেত্রী।
হাছান মাহমুদ বলেন, মান্না-খোকা সাহেবের মতো বহু সাহেব আছেন যারা গোপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। দেশদ্রোহী এসব ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে যেন আইনের আওতায় আনা হয় এটাই এখন জনগণের দাবি।
বিডিআর হত্যাকাণ্ডের সময় নিহত সেনা কর্মকর্তাদের প্রতি সমবেদনা জানিয়ে ড.হাছান মাহমুদ আরো বলেন,২০০৯ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের কিছুদিন পরেই পিলখানায় যে  হত্যাকাণ্ডটি হয়েছিল তা ছিল বিএনপি-জামায়াত এবং এক-এগারোর কুশীলবদের সরকার পতনের জন্য ষড়যন্ত্রের একটি প্রয়াস।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সমপাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু,শাহে আলম মুরাদ,বলরাম পোদ্দার,বদিউল আলম প্রমুখ।