নোয়াখালীতে ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:২৯
 
 
সিএনজি অটোরিক্সার চালক ইয়াকুবকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— বেলায়েত হোসেন, মো. শাহাজাহান মিরাজ, জাহাঙ্গীর আলম ও নূরুল ইসলাম।
 
একই আদেশে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড  প্রদান করেন। বুধবার নোয়াখালীর জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়ার আদালত এ রায় দেন।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৮ এপ্রিল  রাত সোয়া আটটার দিকে সেনবাগ উপজেলার ছাতারপাইয়ার তেমোহনী বাজার এলাকায় যাত্রীবেশী চার ছিনতাইকারীরা অটোরিক্সার চালক মো. ইয়াকুবকে ছুরিকাঘাতে আহত করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।