ভিক্ষুক মুক্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিক্ষা করার সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে আটক হয়েছে ভিক্ষুক রফিকুল ইসলাম (৬০)। আজ বুধবার সকাল ১১ টায় তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান তাকে ৭ দিনের বিনাসশ্রম কারাদণ্ড প্রদান করেন।
