আমিষ খাওয়া ছাড়ছেন অনুষ্কা শর্মা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৪৯
 

অনুষ্কার ফিটনেস দেখে বোঝা না গেলেও খেতে বড়ই ভালোবাসেন তিনি। বিশেষ করে আমিষজাতীয় খাবার অনুষ্কার বেশি পছন্দের। কিন্তু এবার তার ডুড এর জন্য আমিষ খাবার ছাড়তে চলেছেন তিনি। না এই ডুড বিরাট কোহলি কিংবা কোন সিনেমাও নয়। এই ডুড হল অনুষ্কার পোষা কুকুর শখ করে যার নাম রেখেছেন ডুড।
নিজের আশপাশে আমিষ খাবারের গন্ধ পছন্দ করছে না ডুড। তাই আদরের ডুড-এর ইচ্ছা অনুযায়ী মেনু থকে আমিষ খাবার বাদ দিতে চলেছেন অনুষ্কা। তার একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, কখনও ডায়েট নিয়ে সেভাবে কড়া অনুশাসনের মধ্যে থাকতে পছন্দ করেন না অনুষ্কা। তাই পছন্দের পরোটা, বাটার চিকেন নিয়েও কোন দুশ্চিন্ত নেই অনুষ্কার। ইচ্ছে হলে খেয়েই নিতেন। কিন্তু এখন ডুড-এর জন্য মনে হচ্ছে অনুষ্কাকে নিরামিষ খেয়েই জীবন ধারণ করতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া