পুরান ঢাকায় যাত্রীবাহী বাসে আগুন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:২০
পুরান ঢাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার দয়াগঞ্জের স্বামীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-মোমেন এ তথ্য জানিয়েছেন। 
তিনি বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে আনন্দ পরিবহন নামে ওই বাসে আগুন দেয়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।