সাম্প্রতিক সিরিজ থেকে আত্মবিশ্বাস নিচ্ছে প্রোটিয়ারা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ২০:১৩

 


দক্ষিণ আফ্রিকার পাফ ডু প্লেসিস বলেছেন, তার দল পরবর্তী ম্যাচে সম্প্রতি নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় থেকে আত্মবিশ্বাস নেবে। সিডনিতে শুক্রবার অনুষ্ঠেয় খেলায় প্রোটিয়াদের প্রতিপক্ষ উইন্ডিজরাই। ডু প্লেসিস বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে আমরা তাদের (ওয়েস্ট ইন্ডিজ) বিপক্ষে কী করেছি সত্যিকার অর্থে এখন এর তেমন কোনো মূল্য নেই। তবে ঘরের মাটিতে ওই সিরিজ থেকে আমরা আত্মবিশ্বাস নিতে পারি। তাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের কাছে তারা সিরিজটি খুবই বাজেভাবে হেরেছিলো। শুক্রবারের ম্যাচেও আমাদেরকে সেরা ক্রিকেট খেলতে হবে। এটা করতে না পারলে এদিন তারা আমাদের হারিয়ে দিতে পারে।’

জিম্বাবুয়ের বিপক্ষে গেইলের ব্যাটিং এবং উইন্ডিজ দলের পারফরম্যান্সের ব্যাপারে অল-রাউন্ডার ডু প্লেসিস বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে আমরা তাদের বিপক্ষে খেলেছি এবং আমরা জানি তারা কেমন খেলে। তারা খুবই ভয়াবহ দল এবং তাদের দলে ম্যাচ জেতানোর মতো অনেক খেলোয়াড় রয়েছে। তাই তাদের বিপক্ষে আমাদের শীর্ষ পর্যায়ের খেলাটাই খেলতে হবে। গেইল হলো বিশ্বমানের অন্যতম সেরা একজন খেলোয়াড়। তার ওয়ানডে পরিসংখ্যান আমি জানি। তার ওয়ানডে পরিসংখ্যান হয়তো টি-টোয়েন্টির মতো নয়, তারপরেও এখনো সে একজন ভয়াবহ খেলোয়াড়। যেই দিন সে নিজের মতো খেলতে পারে এবং রান করে, সেদিন সে খুব দ্রুত রান সংগ্রহ করে এবং ম্যাচ বের করে নিয়ে আসে। তাকে দ্রুত আউট করে দেয়াটা আমাদের জন্য খুবই গুরূত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।’

মেলবোর্নে গত রবিবার ভারতের বিপক্ষে স্লো ওভার রেটিংয়ের দায়ে শাস্তি স্বরূপ দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের পরবর্তী ম্যাচ অনেকটা অনিশ্চিত। তবে তারকা ব্যাটসম্যানটিকে পেতে দক্ষিণ দল প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানান ডু প্লেসিস। এ ব্যাপারে তিনি বলেন, ‘দল হিসেবে আমরা দোষী। এটা আমাদের জন্য দুঃখজনক। আমাদের দলে অনেক পেস বোলার রয়েছে এবং তারা কিছুটা বেশি সময় নেয়। এ জন্য দলের সবাই দোষী। তাহলে একজন দায়ী হবেন কেন। তাকে পাওয়ার জন্য আমরা আমাদের সাধ্যের সবকুটু টেষ্টা চালিয়ে যাচ্ছি।’

প্রোটিয়ারা নিজেদের দ্বিতীয় খেলায় ভারতের কাছে ১৩০ রানে হারে। এ জন্য সমর্থকদের কাছ থেকে অনেক সমালোচনা শূনতে হচ্ছে তাদের। এসব সমালোচনাকে যুক্তিসঙ্গতই মনে করছেন ডানহাতি ব্যাটসম্যান ডু প্লেসিস, ‘এভাবে হারার পর কিছু সমালোচনা শোনাটাই স্বাভাবিক। এটা খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াই ধরা হচ্ছিলো, খেলাটিতে ভিন্ন কিছু হতে পারতো। ম্যাচে শেষ পর্যন্তই লড়াই করতে হয়েছে এমন খেলা আমাদের খুব বেশি নেই। এমন ব্যবধানে হারাটা সত্যিই বাজে পারফরম্যান্স। এটা বাজে পারফরম্যান্স ছিলো এবং এরফলে সমর্থকদের এই অনুভূতি স্বাভাবিক। ক্রিকেটবাজ