চট্টগ্রামের রাউজানে যুবলীগ কর্মী খুন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৫৩



রাউজানে প্রতিপক্ষের হামলায় সহিদুল আলম (৩৬) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। বুধবার বিকালে রাউজান পৌর এলাকার চারা বটতল নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত সহিদুল হরিষখান পাড়ার আলী আহম্মদের পুত্র।

পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরে সহিদুলের মোবাইলে একটি কল আসে। কল পেয়ে শহিদুল রাউজান রাঙ্গামটি সড়কের চারা বটতল এলাকায় একটি গ্যারেজের সামনে আসলে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় শহিদুল মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন জানান শহীদ যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিল।
 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।