আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে ধারাবাহিক তুষারধসে অন্ততপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।
আকস্মিক তুষারপাতের ঘটনায় অধিবাসীরা অনেকেই বিস্মিত হয়েছেন।
স্থানীয় গভর্নর আবদুল রহমান কাবিরি বলেছেন, মসজিদ, স্কুল এবং কমপক্ষে ১০০ ঘর-বাড়ি তুষারের নিচে চাপা পড়েছে। এরফলে অনেকেই আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
উত্তর-পূর্বাঞ্চলের বড় একটি এলাকা ২৪ ঘণ্টাই তুষারে ঢাকা পড়ে আছে। এর মধ্যে সৃষ্ট ঝড় ওই এলাকায় মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে বলে জানানো হয়েছে।
উদ্ধারকারী দল উপদ্রুত এলাকায় পৌঁছেছে।
