ঢাকায় গ্রেফতার ১৩

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ১১:২৯
 
ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় এ অভিযান বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে বিএনপির ১০ জন এবং জামায়াতের তিনজন কর্মী রয়েছেন।