ভোটারের উপস্থিতি কম নিয়ে শেষ হলো ভোটগ্রহণ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১২

ভোটারের উপস্থিতি কম নিয়ে শেষ হলো ঢাকার দুই সিটির ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এখন চলছে ভোট গণনা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই সিটির সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপনির্বাচনের ভোটগ্রহণ হয়।

সকালে ভোট শুরুর পর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি কম দেখা যায়। ফলে নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোটামুটি অলস সময় কাটাতে দেখা গেছে। তবে নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি। এছাড়া জালভোট বা হাঙ্গামার ঘটনাও ঘটেনি। কেউ অভিযোগও করেনি।

ভোটারের উপস্থিতি কম। ছবিটি শেরে বাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

ভোটারের উপস্থিতি কম হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ইসি ভোটের পরিবেশ তৈরি করে। তারা ভোটার আনে না। তাই ঢাকার দুই সিটির নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর। এর দায় নির্বাচন কমিশনের নয়।

আরো পড়ুন: প্রাক্তন স্ত্রীকে নতুন করে ভালোবাসার কথা জানালেন হৃত্বিক

ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি দুই সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদেও এদিন নির্বাচন হয়েছে।

রাজধানীর কামারপাড়া স্কুল কেন্দ্রে আবার দেখা গেছে ভোটারদের ভিড়। ছবি: ফোকাস বাংলা

ইত্তেফাক/জেডএইচ