পেট্রোল বোমাসহ ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতা গ্রেফতার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:২৮
 
পেট্রোল বোমাসহ ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এই তথ্য জানান।
তারা হলেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন ও কেন্দ্রীয় ছাত্রদলের সহকারী সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস।

মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।