২০১৫ সালের ব্রিট অ্যাওয়ার্ডের আসর বসেছিল ইংল্যান্ডে। সেখানে ‘লিভিং ফর লাভ’ গানের সঙ্গে পারফর্ম করেছিলেন পপ তারকা ম্যাডোনা। সেখানে দুর্ঘটনাবশত সিঁড়ি থেকে পড়ে যান ম্যাডোনা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যান ম্যাডোনা। দ্রুতই ছুটে গিয়ে এক নৃত্য শিল্পী তাকে উঠিয়ে নেন এবং তার পরনে থাকা স্কন্ধাবরণ খুলে দেন। অবশ্য বিব্রতকর এই পরিস্থিতিতে নিজেকে মুহূর্তের মধ্যে সামলে নেন ম্যাডোনা এবং মঞ্চে ফিরে দিয়ে গান শেষ করেন।
IMG0
পর এক বিবৃতিতে ম্যাডোনা জানান, তিনি ঠিক আছেন। তার আটোসাঁটো স্কন্ধাবরণের কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে ম্যাডোনা লিখেছেন, ‘কোনো কিছুই আমাকে উপরে যাওয়া ঠেকাতে পারবে না।’ এখানে একটি নিজের গানের লাইন লিখে দেন ‘থাঙ্কস ফর ইউর গুড উইশেশ’।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এড. সিরান এবং স্যাম স্মিথ পুরস্কার গ্রহণ করা পর মঞ্চে উঠে আসেন ম্যাডোনা। এরপরেই এই দুর্ঘটনা ঘটে।
