অবৈধভাবে ড্রোন ওড়ানোর অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তিন সাংবাদিককে গ্রেফতার করেছে প্যারিসের পুলিশ। বুধবার বিকালে পশ্চিম প্যারিসের বোয়েস দে বোলুগনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের নাম ও নাগরিকত্ব প্রকাশ করা হয়নি।
প্যারিসের প্রসিকিউটরের মুখপাত্র বলেন, রাতে শহরে রহস্যময়ভাবে ড্রোন ওড়া এবং এই গ্রেফতারের মধ্যে কোনো সম্পর্ক নেই।
আলজাজিরা জানায়, ঐ তিন সাংবাদিক প্যারিসে ‘রহস্যময় ড্রোনবিষয়ক প্রতিবেদনের জন্য একটি প্রতিবেদন তৈরি’ করছিলেন।
বিচার বিভাগীয় একটি সূত্র গেফতারকৃতদের বিষয়ে এএফপিকে জানান, প্রথম জন ড্রোন চালাচ্ছিল, দ্বিতীয়জন ভিডিও করছিল এবং তৃতীয়জন দেখছিল।
ফ্রান্সে লাইসেন্স ছাড়া ড্রোন উড়ানো নিষেধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদ্ল ও ৮৫ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।
