গুলশান কার্যালয়ের সামনে থেকে আটক হল সেই যুবক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৫
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আবারো সেই দেলোয়ার হোসেন নূর নামের যুবকটিকে আটক করেছে পুলিশ। আটকের সময় খালি গাঁয়ে থাকা ওই যুবকের বুকে পিঠে লেখা ছিলো ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান। দেলোয়ারের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকায় বলে জানা গেছে।
 বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় গুলশান-২ নম্বরস্থ বাড়ির সামনে একমাত্র তাকেই উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় শেখ হাসিনার পদত্যাগ দাবি করে শ্লোগান দিতে থাকেন তিনি। সাথে সাথেই তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকেও একবার গ্রেফতার হয়েছিলেন দেলোয়ার। পরে ১৮ জানুয়ারি জামিনে বের হয়েছিলেন তিনি।