প্রধানমন্ত্রী একদিনও আদালতে যাননি: খোকন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৫৬
বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রধানমন্ত্রীর নভো থিয়েটার মামলার প্রসঙ্গ টেনে এনেছেন বলেছেন,  প্রধানমন্ত্রী তো একদিনও কোর্টে যান নি। দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন। 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবাদিকদের কক্ষে এক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করে বলেন, আইনজীবীরা যাতে বিএনপি চেয়ারপারসন খালেদাকে আইনগত সহায়তা দিতে না পারেন, ‘সে চেষ্টাও’ সরকার করছে। 
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আইন অনুযায়ী প্রত্যেকটা মামলা হলেই হাজিরা দিতে হবে। নভো থিয়েটার মামলা কোর্টে বিচারাধীন ছিল। কত বছর বিচারাধীন ছিল? চার বছর। প্রধানমন্ত্রী একদিন গেছেন সেই কোর্টে? একদিনও যান নাই।