যুক্তরাষ্ট্রের আলাস্কা, কলোরাডোর ও ওয়াশিংটন রাজ্যের পর এবার রাজধানী ওয়াশিংটন ডিসিতেও গাঁজার বৈধতা দেয়া হল। খবর- বিবিসির।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে গাঁজা সঙ্ক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর পর থেকে শহরটিতে কেউ গোপনে গাঁজা সেবন করলে বিচারের মুখোমুখি হতে হবে না। এছাড়াও অল্প পরিমাণ গাঁজা বহনেরও অনুমতি পেতে যাচ্ছেন দেশটির রাজধানীর বাসিন্দা ও বেড়াতে আসা লোকজন। ২১ বছরের বেশি বয়স্করা ৫৬ গ্রাম গঁজা বহন করতে পারবেন। এছাড়াও তারা নিজের বাড়িতে কয়েকটি গাছও রোপণ করতে পারবেন।
তবে কেনাবেচা ও প্রকাশ্যে গাঁজা সেবন আগের মতই অবৈধ থাকছে। এর আগে যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে 'বিনোদনের' জন্য গাঁজা সেবন ও বহনের বৈধতা দেয়া হয়েছিল।
