সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নাশকতা চলতে থাকলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে বোমা মেরে মানুষ মারছে, সন্ত্রাস করছে। তাই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এভাবে নাশকতা চলতে থাকলে, একদিন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
