‘সংসদে আলোচনা না হওয়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব হচ্ছে না’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৪৪
 
 
রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণেই সংসদে দুর্নীতি প্রতিরোধ নিয়ে কোনো ধরনের আলোচনা হয় না। সেজন্য দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
 
বৃহস্পতিবার সকালে দুদকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), তথ্য কমিশন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিকরণে যৌথ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 

দুদক চেয়ারম্যান বলেন, সংসদে দুদক, সিএজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে ঝাল মিটিয়ে কঠোর সমালোচনা করলেও সংসদ সদস্যরা কখনোই দুর্নীতি বিস্তার ও প্রতিরোধ নিয়ে কোনো ধরনের আলোচনা করেন না। রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণেই দুর্নীতি প্রতিরোধে সফল হওয়া সম্ভব হচ্ছে না। উন্নত দেশগুলোতে দুর্নীতি প্রতিরোধে সফল হয়েছে তাদের রাজনৈতিক সদিচ্ছার কারণে।