মৃত্যুদণ্ড কার্যকরে বাধা আবহাওয়া

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ০৩:০৬

আবহাওয়া খারাপ তাই মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে জর্জিয়াতে। গত ৭০ বছরের মধ্যে এটাই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছিল দেশটির ইতিহাসে। কিন্তু শেষ মুহূর্তে এসে কেলি রিনি গিসেনডানারস নামের ৪৭ বছর বয়সী ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না বলে জানানো হয়। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আবহাওয়া খারাপ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করার আয়োজন কঠিন হয়ে পড়েছে। তাই আগামী সোমবার পর্যন্ত এটি স্থগিত করা হলো। আটলান্টায় নিজের স্বামীকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৯৯৭ সালে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত। কেলি আদালতে তার স্বামীর সঙ্গে ডিভোর্স চেয়ে মামলা করেছিলেন। তার ধারণা ছিল স্বামী যদি বাধ্য হয়ে ডিভোর্স দেনও তবু তাকে ছাড়তে চাইবেন না। এ কারণে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। -সিএনএন