যাকে বলে একেবারে গো হারা হার। এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম দেড়'শ রানের ওপর ভর করে ৪০৮ রানের পাহাড়ে চড়তে গিয়ে ১৫১ রানে ইনিংস গুটিয়ে ২৫৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বিশকাপে রানের দিক দিয়ে গো হারা হারের রেকর্ডে বারমুডার সঙ্গী হল ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কাছে ২৫৭ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে এই ২০০৭ সালের বিশ্বকাপে ভারতের কাছে একই ব্যবধানে হেরেছিল বারমুডা।
ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছিলে ভারত। জবাবে মাত্র ১৫৬ রানেই শেষ হয়ে গিয়েছিল বারমুডার ইনিংস।
অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এরপর ৪৫ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ধস নামান ইমরান তাহির। ওয়ানডেতে রানের দিক থেকে সর্বোচ্চ ব্যবধানে হার এড়াতে পারলেও ১৫১ রানে অলআউট হয়ে বিশ্বকাপের রেকর্ডটিতে বারমুডার সঙ্গী হতে হল হোল্ডারের দলেটিকে। সূত্র: ক্রিক ইনফো
