রবিবার থেকে আবারো ৭২ ঘণ্টার হরতাল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৮:৩৪
চলমান অবরোধের মধ্যে আগামীকাল ১ মার্চ রবিবার সকাল ৬টা থেকে ৪ মার্চ বুধবার সকাল ৬টা পর্যন্ত আবারও দেশব্যাপী হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এছাড়া আগামীকাল রবিবার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল করবে ২০ দল।
শুক্রবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি এ ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়,অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে, দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যার প্রতিবাদে,এ হরতাল পালনের আহবান জানানো হয়।
এছাড়া রবিবার গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানান হয়।