‌‌‘গর্তের ভেতর লুকিয়ে সরকার পতন করা যায় না'

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:২৭


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,  গর্তের ভেতর লুকিয়ে থেকে ব্যাঙের মতো মাথা বের করে বিবৃতি পাঠিয়ে সরকার পতন করা যায় না।
শুক্রবার দুপুর  কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।